ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ধানমণ্ডি ৩২-এ পুলিশের অভিযান | Barta Bazar

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৫ এএম

ধানমণ্ডি ৩২-এ পুলিশের অভিযান | Barta Bazar

ধানমণ্ডি ৩২ এলাকার একটি পার্কে অভিযান পরিচালনা করেছে পুলিশ। আজ রাত ৯টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের বিষয়ে ডিএমপির উপকমিশনার মাসুদ আলম বলেন, উঠতি বয়সী কিছু ছেলে এই এলাকায় এসে মাদক সেবন করে থাকে এবং সামান্য বিষয় নিয়ে বিবাদে জড়ায়। এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা এবং কিশোরদের মাদক থেকে বিরত রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, পার্ক হলো বিনোদনের জায়গা। এখানে মানুষজন নিরাপদে হাঁটাচলা করবেন। কিন্তু এখানে যাতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য না থাকে সেজন্য আমরা কাজ করছি। আজ কয়েকজনকে আটক করা হয়েছে।

আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব। প্রয়োজনে তাদের পরিবারের সঙ্গে কথা বলব। এরপর আইনি ব্যবস্থা নেব।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন