ঢাকা   সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভালুকায় কারখানার জমি দখলের চেষ্টার অভিযোগ, নির্মাণকাজ বন্ধ করেছে পুলিশ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৪ পিএম

ভালুকায় কারখানার জমি দখলের চেষ্টার অভিযোগ, নির্মাণকাজ বন্ধ করেছে পুলিশ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সীমানা প্রাচীর নির্মাণ করে কে অ্যান্ড কে টপস টেক্সটাইলস লিমিটেড নামের একটি কারখানার জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কারখানার কর্মচারী এম এ মনিরুজ্জামান বাদী হয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাঠাঁলী মৌজার সিএস ২৬৮ দাগের ৯১ শতাংশ জমি প্রায় ৪৫ বছর আগে ক্রয় করেন কারখানাটির ডাইরেক্টর খালেদ জামিল আহমেদ আদেল। এরপর থেকে নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে তিনি জমিটি ভোগদখলে আছেন বলে দাবি করা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, স্থানীয় কামরুল ঢালী নামে এক ব্যক্তি কিছুদিন ধরে জমিটি জবরদখলের চেষ্টা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) তিনি লোকজন নিয়ে এসে ওই জমিতে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন। বিষয়টি জানতে পেরে কারখানা কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।

কারখানার কর্মচারী এম এ মনিরুজ্জামান বলেন, দীর্ঘ ৪৫ বছর ধরে আমাদের ডাইরেক্টর বৈধভাবে জমিটি ভোগদখলে আছেন এবং নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন। এখন গায়ের জোরে জমি দখলের চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি।

তবে অভিযুক্ত কামরুল ঢালী অভিযোগ অস্বীকার করে বলেন, আমি অন্য কারো জমিতে নয়, আমার নিজস্ব জমিতে কাজ করছি। এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আপাতত নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!