ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ এএম

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাবিব মুন্সী এবং উপজেলা যুবলীগের সহসভাপতি মুকুল মুন্সীকে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।

সোমবার রাত ৯টার দিকে পাটগাতি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

ওসি আইয়ুব আলী বলেন, ‘থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!