ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চট্টগ্রামে ১০ লক্ষাধিক মূল্যের অবৈধ মোবাইল ফোন সহ গ্রেফতার ১

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৪ এএম

চট্টগ্রামে ১০ লক্ষাধিক মূল্যের অবৈধ মোবাইল ফোন সহ গ্রেফতার ১

চট্টগ্রামে বিভিন্ন ব্রান্ডের প্রায় ১০ লক্ষাধিক মূল্যের শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ মোবাইল সেট সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারী) বিষয়টি জানান কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিন। তিনি বলেন, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী নগরীর কোতোয়ালী থানাধীন এলাকা সিনেমা প্যালেন মোড়ে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি মোবাইল ফোনসহ মোঃ সায়েম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তার কাছ থেকে একটি শপিং ব্যাগে পুরোনো আইফোন ১৪, আইফোন ১৩, আইফোন ১২, আইফোন ১৪ প্রো, রেডমি নোট ১৩ এবং পিক্সেল ৮ প্রোসহ বিভিন্ন মডেলের মোট ১৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

আটক ব্যক্তি ফোনগুলোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে সেগুলো আলামত হিসেবে জব্দ করে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!