ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ক্রিকেট খেলায় জোরে বল করাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবককে হত্যা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৭ এএম

ক্রিকেট খেলায় জোরে বল করাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবককে হত্যা

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তারেক (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ঘড়্গাও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারেক ও অভিযুক্ত আতিক একই গ্রামের বাসিন্দা এবং সমবয়সি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেলে ঘড়্গাও এলাকার একটি মাঠে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। খেলার একপর্যায়ে জোরে বল করা নিয়ে তারেক ও আতিকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, উত্তেজিত হয়ে আতিক তারেককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, এ ঘটনায় নিহতের স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!