ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

উখিয়ায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম

উখিয়ায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শিশুদের মতামত প্রকাশ ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর চাইল্ড সেইফটি নেট প্রজেক্টের উদ্যোগে ২৫–২৬ ফেব্রুয়ারি উখিয়ায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে সহায়তাকারী হিসেবে ছিলেন দৈনিক সমুদ্রকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মঈনুল হাসান পলাশ, উখিয়া প্রেস ক্লাব-এর সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সদস্য সচিব ফারুক আহমদ এবং প্রজেক্টের কমিউনিকেশনস স্পেশালিস্ট বিপ্লবী রানী দে রায়।

উখিয়া উপজেলার রাজাপালং, রত্নাপালং, জালিয়াপালং, পালংখালী ও হলদিয়াপালং ইউনিয়ন থেকে ৫ জন করে মোট ২৫ শিশু অংশ নেয়; এর মধ্যে ১৩ জন বালিকা ও ১২ জন বালক।

প্রশিক্ষণে সংবাদ কী, সংবাদ প্রকারভেদ, সংবাদ লেখার কৌশল ও ভাষা ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে বাস্তবধর্মী আলোচনা করা হয়।

উল্লেখ্য, চাইল্ড সেইফটি নেট প্রজেক্ট ২০২৪ সাল থেকে কক্সবাজার সদর, রামু, উখিয়া ও টেকনাফ উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন, স্থানীয় সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, মহিলা বিষয়ক অধিদপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের সমন্বয়ে কাজ করছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!