ঢাকা   শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া বেশি শক্তিশালী: দুলু

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০২:৫৯ পিএম

জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া বেশি শক্তিশালী: দুলু

নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আজ থেকে ৪৫ বছর আগে যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল, তারা ভেবেছিল বাংলাদেশ থেকে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেবে। তারা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করে জাতীয়তাবাদী দল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু আজকে নতুনভাবে প্রমাণিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবিত জিয়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী। জীবিত জিয়ার থেকে শহীদ জিয়া সবচেয়ে জনপ্রিয়।

শনিবার (৩০ মে) দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশে যতগুলো অবাধ-নিরপেক্ষ নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে বিএনপি বারবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আমি বিশ্বাস করি গত ১২ ফেব্রুয়ারির যে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ।

জিয়াউর রহমানের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির কথা উল্লেখ করে হুইপ দুলু বলেন, শহীদ জিয়া তার জীবদ্দশায় যা উপলব্ধি করেছিলেন, আজ তা বাস্তবায়িত হতে যাচ্ছে। তিনি অনেক চিন্তা-ভাবনা করে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। আজকে তার সন্তান, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সেই খাল কাটা কর্মসূচি থেকে শুরু করে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ প্রত্যেকটি কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল, নাটোর-৩ আসনের এমপি আনোয়ারুল ইসলাম আনুসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!