দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রিপোর্টার পদে দেশের প্রত্যেকটি সংসদীয় আসন থেকে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করছে। আগ্রহী প্রর্থীরা আগামী ০৫ মার্চ ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: রিপোর্টার
বিভাগ: ন্যাশনাল ডেস্ক
শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
যোগ্যতা ও অগ্রাধিকার: সদ্য স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২-৩ বছরের কাজের অভিজ্ঞতা।
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের cvbartabazar@gmail.com ঠিকানায় ই-মেইল করে আবেদন করতে হবে।
ই-মেইলের সাবজেক্ট অপশনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ০৫ মার্চ ২০২৬






