প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসন থেকে উপনির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশাকে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য (এমপি) মোশারফ হোসেন এ তথ্য জানান। রেজাউল করিম বাদশা বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।
মোশারফ হোসেন বলেন, ‘বগুড়া-৬ (সদর) আসনের এমপি প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে গুলশান দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে।’
উল্লেখ্য, রেজাউল করিম বাদশা বগুড়া পৌরসভার সাবেক মেয়র ছিলেন।






