নড়াইলের লোহাগড়া উপজেলায় চাকরির প্রলোভন দেখিয়ে (৩৭) এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো.তাজু শেখ (৪০) নামের এক গ্রাম পুলিশকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। গত (৯ এপ্রিল) দিবাগত রাতে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই-ধানাইড় গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন পুলিশ।
রবিবার (১২ এপ্রিল) বিকেলে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত তাজু শেখ লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই-ধানাইড় গ্রামের মৃত আলিম শেখের ছেলে। সে চাচই-ধানাইড় গ্রামের গ্রাম পুলিশ।
মামলার এ জাহার সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ স্বামীর সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়ে আত্মীয়র বাড়িতে যান ভুক্তভোগী ওই গৃহবধূ। বিষয়টি তাজু শেখ জানতে পারেন। পরে তাকে মোবাইল ফোনের মাধ্যমে কল দিয়ে গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলেন। চাকরি পেতে প্রয়োজনীয় কাগজপত্র ও নাগরিক সনদ দিয়ার কথা বলে ওই দিন সকাল ১০ টার দিকে তাকে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় তাজু শেখ। পরে বাড়িতে নিয়ে একটি রুমের মধ্যে দরজা বন্ধ করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। এবং একটি নাগরিক সনদ ও ৫০০ টাকা দিয়ে তাকে বিদায় করে গ্রাম পুলিশ তাজু শেখ।
ওই ঘটনার পর চাকরি আশায় ঢাকা সাভারে চলে যায় ভুক্তভোগী গৃহবধূ সেখানে তার কোনো চাকরির ব্যবস্থা না হলে। বাড়িতে চলে আসেন। পরে তার পরিবারের লোকজন এবং স্বামীকে বিষয়টি জানায়। (৯এপ্রিল) লোহাগড়া থানায় ভুক্তভোগী বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রাম পুলিশ তাজু শেখকে গ্রেফতার করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বার্তা বাজারকে বলেন, ধর্ষণ মামলায় গ্রাম পুলিশ তাজু শেখকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
বার্তা বাজার/এস এইচ






