ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১৫ মিনিট বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পিএম

১৫ মিনিট বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

রাজধানীর কারওয়ান বাজার অংশের মেট্রোরেলে বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন উড়ে এসে পড়ায় রেল চলাচল প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল। পরে বেলুন অপসারণ করার পর মেট্রোরেল চলাচল আবারও শুরু হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টা ২০ মিনিটে গ্যাস বেলুন অপসারণের পর মেট্রোরেল শুরু হওয়ার সংবাদ আসে এমআর‍টি পুলিশের কন্ট্রোল রুমে।

বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর রাতুল বলেন, আমাদের কাছে সংবাদ আসে বেলা ১২টা ৫০ মিনিটে গ্যাস বেলুন মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে আটকে থাকায় চলাচল বন্ধ হয়েছে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেট্রোরেল হাইভোল্টেজ বৈদ্যুতিক লাইন থেকে বেলুন অপসারণ করে। পরে দুপুর ১টা ৫ মিনিটে আবারও কারওয়ান বাজার স্টেশন থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!