চট্টগ্রামের বাঁশখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করেছে র্যাব-৭।
বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭-এর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭-এর একটি দল বুধবার সকালে বাঁশখালী থানা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি করলে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ লক্ষ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদক এনে চট্টগ্রামে সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদকের এই বড় চালানটি কোথায় যাচ্ছিল এবং এর পেছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে র্যাব।
বার্তা বাজার/এস এইচ






