সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধান কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করা হয়েছে।
মাদারীপুরের শিবচরে জাগপা (জাতীয় গণতান্ত্রিক পার্টি) মুখপাত্র রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলসহ স্থানীয় নেতাকর্মীরা।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে শিবচর পৌরসভার লালন মঞ্চ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা রাশেদ প্রধানের ছবিতে জুতা নিক্ষেপ ও পদদলিত করে প্রতিবাদ জানান।
বক্তারা অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধান কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এর প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন।
সমাবেশে বক্তারা বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।






