ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি হওয়া প্রাইভেট কার গাড়ি উদ্ধার, গ্রেফতার ১

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পিএম

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি হওয়া প্রাইভেট কার গাড়ি উদ্ধার, গ্রেফতার ১

চট্টগ্রামে পার্কিং থেকে চুরি হওয়া একটি মূল্যবান প্রাইভেটকার ১২ ঘণ্টার ব্যবধানে উদ্ধার এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বিষয়টি জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগের উপ-কমিশনার হাবিবুর রহমান।

তিনি জানান, গত ১৬ এপ্রিল ভোরে পাঁচলাইশ থানাধীন একটি আবাসিক ভবনের পার্কিং থেকে টয়োটা প্রিমিও মডেলের একটি প্রাইভেটকার চুরি হয়। উদ্ধারকৃত এই গাড়িটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা। চুরির ঘটনায় ১৭ এপ্রিল পাঁচলাইশ মডেল থানায় একটি মামলা দায়ের করা হলে তদন্তের দায়িত্ব পায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

দায়িত্ব পেয়ে দ্রুত অভিযানে নামে ডিবি পুলিশ। নগরীর বিভিন্ন স্থানে চিরুনি অভিযান চালিয়ে অবশেষে পূর্ব নাসিরাবাদ এলাকা থেকে চুরি হওয়া প্রাইভেটকারসহ ঘটনায় জড়িত ইব্রাহিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ইব্রাহিম কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে নগরীর ডবলমুরিং এলাকার বাসিন্দা হিসেবে রয়েছন।

তিনি আরও জানান, উদ্ধার করা গাড়িটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই চুরির পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!