ঢাকা   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চাঁদপুরে এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন রাজনৈতিক দলের দুই শতাধিক নেতাকর্মী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৬ এএম

চাঁদপুরে এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন রাজনৈতিক দলের দুই শতাধিক নেতাকর্মী

চাঁদপুরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।

চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলম বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই বিপ্লবের রাজপথ কাঁপানো যোদ্ধাগণসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।’

এ সময় এনসিপির সদস্যসচিব আমানুল্লাহ পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান মুফতি মাহমুদ হাসান, চাঁদপুর সদর উপজেলার প্রধান সমন্বয়কারী তামিম খান, চাঁদপুর সদর পৌর কমিটির আহ্বায়ক শাহ আলম মিজি, হাইমচর উপজেলা এনসিপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান মুকুল, মতলব দক্ষিণ উপজেলার আহ্বায়ক ডিএম আলাউদ্দিন, শাহারাস্তি উপজেলার আহ্বায়ক ইমরান হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!