ঢাকা   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারত থেকে এলো পাঁচ হাজার টন জ্বালানি তেল

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:২০ এএম

ভারত থেকে এলো পাঁচ হাজার টন জ্বালানি তেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রেলগেট তেল ডিপোতে এসে পৌঁছেছে পাঁচ হাজার টন ডিজেল।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টায় এ তথ্য নিশ্চিত করেন পার্বতীপুর রেল তেল ডিপোর মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির ম্যানেজার কাজী মোহাম্মদ রবিউল আলম।

এর আগে শনিবার সন্ধ্যায় ভারতের নমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরের রেল হেড তেল ডিপোতে তেল এসে পৌঁছায়।

গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে ডিজেল সরবরাহের পাম্পিং কার্যক্রম শুরু হয়।

চলতি এপ্রিল মাসে মোট চারটি চালানের মাধ্যমে ভারত থেকে ৪০ হাজার টন জ্বালানি আনার কথা রয়েছে। এর মধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার টন এবং শনিবার ৫ হাজার টন ডিজেল এসেছে। এর আগে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত চারটি চালানে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে মোট ২২ হাজার টন ডিজেল এসেছে।

পার্বতীপুর রেল তেল ডিপোর মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির ম্যানেজার কাজী মোহাম্মদ রবিউল আলম জানান, ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে ডিজেল পৌঁছায়। এরপর সেখান থেকে রিসিপ্ট টার্মিনাল থেকে জ্বালানি রেলহেড অয়েল ডিপোর পদ্মা, মেঘনা ও যমুনা এই তিন কোম্পানিতে সরবরাহ করা হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!