ঢাকা   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টেকনাফ মেরিন ড্রাইভে যাত্রীবাহী চলন্ত গাড়ি ভস্মিভূত

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পিএম

টেকনাফ মেরিন ড্রাইভে যাত্রীবাহী চলন্ত গাড়ি ভস্মিভূত

কক্সবাজারের টেকনাফ যাত্রীবাহী চলন্ত কারে ইঞ্জিনের শর্ট সার্কিটে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। এসময় কারটি আগুনে সম্পূর্ণ পুড়ে গেলেও যাত্রীরা নিরাপদ রয়েছেন বলে জানাগেছে।

আজ রোববার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে।

টেকনাফ উপজেলার বাহারছড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) হাসান জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী মিনি কারের ইঞ্জিনে হঠাৎ শর্ট সার্কিটের ফলে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত গ্যাস সিলিন্ডারে ছড়িয়ে পড়লে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় গাড়ির চালক ও যাত্রীরা নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন।

তিনি আরও জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!