ঢাকা   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও গরু জব্দ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম

পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও গরু জব্দ

পঞ্চগড়ের পৃথক সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়িসহ ২টি গরু জব্দ করেছে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামেরঘাট এবং পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামেরঘাট বিওপির টহলদল সীমান্ত পিলার ৭৭০ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামেরঘাট পেয়ারাবাগান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ পিস শাড়ি জব্দ করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে, বড়শশী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৭৮/৭ এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অমরখানা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২টি গরু আটক করে জব্দ করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ভারতীয় শাড়ি ও গরু জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!