ঢাকা   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম আটক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৮ এএম

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম আটক

শরীয়তপুরের জাজিরায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল বাশার ফরাজি (৫৮) নামের এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার জয়নগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটক আবুল বাশার ফরাজি উপজেলার ছোট গোপালপুর এলাকার মৃত আফতাব উদ্দিন ফরাজীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম এবং একটি মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) বিকেলে নিজ মাদ্রাসার এক ছয় বছর বয়সী শিক্ষার্থীকে কৌশলে ডেকে নিয়ে একটি কক্ষে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত আবুল বাশার। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে অবরুদ্ধ করেন। পরে খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করে বলেন, তার মেয়ে নিয়মিত ওই মাদ্রাসায় পড়াশোনা করত। ঘটনার দিন বিকেলে অভিযুক্ত নিজেই শিশুটিকে ডেকে নেয় এবং পরে একটি কক্ষে নিয়ে এ ধরনের ন্যক্কারজনক কাজের চেষ্টা করে। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

স্থানীয় এক বাসিন্দা জানান, আবুল বাশার দীর্ঘদিন ধরে এলাকায় ইমামতি ও শিক্ষকতা করে আসছেন। তার মতো একজন ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি জামায়াত ইসলামের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা যায়।

এদিকে অভিযুক্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে বলতে শোনা যায় যে শয়তানের প্ররোচনায় তিনি এ কাজ করেছেন। একইসঙ্গে তিনি নিজেকে জামায়াত ইসলামের সমর্থক বলেও উল্লেখ করেন।

এ বিষয়ে জাজিরা উপজেলার জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য তাজুল ইসলাম বলেন, আবুল বাশার দলের কোনো নেতা নন, তিনি একজন সমর্থক মাত্র। তিনি অপরাধী প্রমাণিত হলে তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।

জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ্ আহম্মদ জানান, অভিযোগের ভিত্তিতে তাকে তাৎক্ষণিক আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!