ঢাকা   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে গ্যাস বিক্রি: এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে গ্যাস বিক্রি: এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডার গ্যাসে দাম বেশি রাখার দায়ে রাফি ইলেকট্রনিক্স নামে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জেলার সদর উপজেলার গোকর্ণঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় অভিযান কালে সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি গ্যাস এক হাজার ৯৪০ টাকা পরিবর্তে দুই হাজার টাকায় বিক্রয় করে রাফি ইলেকট্রনিক্স নামে এক প্রতিষ্ঠান। এই অপরাধে প্রতিষ্ঠানের মালিক রফিকুল ইসলাম কে ১০ হাজার টাকা জরিমানাসহ আদায় করা হয়।

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!