ঢাকা   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঘরের মেঝেতে ছোট ছেলের লাশ, রেললাইনে বাবার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫২ পিএম

ঘরের মেঝেতে ছোট ছেলের লাশ, রেললাইনে বাবার

গাজীপুরের টঙ্গীতে ঘরের মেঝেতে পড়ে আছে ছোট ছেলের লাশ। অন্যদিকে রেলাইনে পড়ে আছে বাবার লাশ। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। রোববার ভোরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সোহেল হোসেন দর্জি (৫৫) ও তার ছেলে সাকিব হোসেন দর্জি (১৭)। সাকিব উত্তরা আনোয়ারা মডেল বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র। এ ঘটনায় নিহতের বড় ছেলে সোহান দার্জিকে (৩০) আটক করেছে পুলিশ।

নিহত সোহেল দর্জির ভায়রা হারুন অর রশিদ জানান, সোহেল দীর্ঘদিন যাবৎ দত্তপাড়ার বনমালা এলাকায় টিনশেড বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। তার বড় ছেলে সোহান ফজরের নামাজের আগে তার খালাকে ফোন করে বলে তার বাবা ও ভাইকে কে যেন মেরে ফেলেছে। এই খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে সাকিবের লাশ রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে এবং সোহেলের লাশ পার্শ্ববর্তী বনমালা রেললাইনে পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী খবর দিলে পুলিশ এসে পিতা-পুত্রের লাশ উদ্ধার করে তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এলাকাবাসীর ধারণা, সোহেল ও তার ছেলেকে নির্যাতনের পর হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ঘটনাটি ঘটেছে রোববার ভোরে টঙ্গীর দত্তপাড়া বনমালা প্রাইমারি স্কুল রোডে নিজ বাসায় । খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!