নিয়োগ বিজ্ঞপ্তি কর কমিশনারের কার্যালয়ে, আবেদন ২৫ মে পর্যন্ত
এমটিনিউজ২৪জবস : কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-নোয়াখালী ৬টি পদে ১২২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হবে ৫ মে ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ২৫ মে রাত ১২টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ৫ মে ২০২৬ তারিখ সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ: ২৫ মে ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত
আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: নোয়াখালী
বয়স: ২৫ মে ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-নোয়াখালী। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৫ নং পদের জন্য ১১২ টাকা, ৬ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।






