ঢাকা   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নড়াইলে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন ঝড়ে গাছ পড়ে আহত ২ শিক্ষার্থী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পিএম

নড়াইলে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন ঝড়ে গাছ পড়ে আহত ২ শিক্ষার্থী

নড়াইলের কালিয়া উপজেলায় পৌরসভার শামসুন্নাহার কিন্ডার গার্টেন বিদ্যালয়ে ক্লাস চলাকালীন টিন দিয়ে নির্মত শ্রেণীকক্ষের উপরে ঝড়ে নারিকেল গাছ ভেঙে পড়ে। এসময় সিয়াম শেখ (১১) ও মাজেদুল ইসলাম (৯) নামের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার পৌরসভার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। এসময় বিদ্যালয়ের পাশে থাকা একটি পুরনো নারিকেল গাছ ঝড়ে ভেঙে পড়ে শ্রেণীকক্ষের উপরে। ক্লাসে থাকা দুই শিক্ষার্থী গুরুত্ব আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে সিয়াম শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কারণে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণ না করায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন অভিভাবক ও এলাকাবাসী তবে শামসুন্নাহার কিন্ডার গার্টেন বিদ্যালয় কতৃপক্ষ কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারিনি।

এ বিষয়ে কালিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুলের সকল কাগজপত্র তলব করা হয়েছে। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের কোন গাফিলতি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!