দীর্ঘদিন বন্ধ থাকার পর পরীক্ষামূলক ভাবে সাতক্ষীরার পারুলিয়ায় মটরসাইকের জ্বালানি (পেট্রোল) বিক্রি শুরু হয়েছে| বুধবার (২৯ এপ্রিল) উপজেলা পারুলিয়া ইউনিয়নের মেসার্স এমএ জলিল এন্টারপ্রাইজে পরীক্ষামূলক এ কর্মসূচি চালু হয়|
জানা যায়, ইরানের যুদ্ধ ইস্যুতে দেশে সাময়িক জ্বালানি সংকট দেখা দিলে দেবহাটার সবগুলো তেলের এজেন্টদের সরবাহ বন্ধ হয়ে যায়| দীর্ঘ সময় পার হলেও দেবহাটায় পেট্রোল পাম্প না থাকায় এ উপজেলার সর্বস্তরের মানুষের দূর্ভোগের সৃষ্টি হয়|
পরবর্তীতে উপজেলা প্রশাসনের মাধ্যমে বৈধ লাইসেন্সধারীদের তালিকা প্রস্তুত ও প্রতিটি তেলের এজেন্টে একজন করে ট্যাগ অফিসার প্রদান করে প্রশাসন| এরপর ডিপো থেকে স্বল্প পরিমান ডিজেল সরবাহ করা হয় দেবহাটায়| কিন্তু প্রায় এক মাসের মত সময় পেট্রোল, অকটেন সরবাহ বন্ধ থাকায় বিপাকে পড়ে মটরসাইকেল চালকরা| বহু চেষ্টার পর পেট্রোল, অকটেন সরবাহ না পাওয়ায় বিভিন্ন তেল পাম্পে গিয়ে হয়রানির স্বীকার হয় এ উপজেলার মানুষেরা| এসব দেখে প্রশাসনের উদ্যোগে স্বল্প পরিসরে ও পরীক্ষামূলক পেট্রোল বিক্রি শুরু হয়েছে দেবহাটায়| এতে ক্রেতাদের মাঝে স্বস্থি ফিরলেও তেল নিতে এসে হতাশায় ফিরেছেন অনেকেই| কারণ চাহিদার তুলনায় সরবাহ কম থাকায় হতাশা কাটছে না| তাই দ্রুত সময়ের মধ্যে দেবহাটার বৈধ তেলের এজেন্টদের জ্বালানি সরবাহ করা গেলে এ উপজেলার মানুষের সংকট কাটবে বলে মনে করেন ক্রেতারা|
এদিকে পারুলিয়া ইউনিয়নে পরীক্ষামূলক ভাবে পেট্রোল বিক্রি নিয়ে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলাউল রহমান সিদ্দিকী বলেন, দেবহাটায় প্রেট্রোল পাম্প না থাকায় এখানের মানুষ খুবই দূর্ভোগে ছিল| সেই কথা বিবেচনা করে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে পরীক্ষামূলক ভাবে পারুলিয়া ইউনিয়নের মেসার্স এমএ জলিল এন্টারপ্রাইজকে ৪ শত লিটার পেট্রোল প্রদান করা হয়| আমাদের উপস্থিত ক্রেতাদের নাম ও মোবাইল নাম্বার তালিকা করে প্রত্যেকের মাঝে ২ লিটার হারে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করেছি| মানুষ স্বস্থিতে তেল কিনতে পেরেছে| তবে চাহিদার তুলনায় সরবাহ কম থাকায় কিছুটা সমস্যায় পড়তে হয়েছে|
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, আমরা যাতে বেশি পরিমান জ্বালানি পেতে পারি সে ব্যপারে চেষ্টা অব্যহত রয়েছে| আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে সবগুলো এজেন্টদের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু হবে|
বার্তা বাজার/এস এইচ






