ঢাকা   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নদীতে পানির গভীরতা মাপতে গিয়ে নিখোঁজ, ৩ দিন মিলল মরদেহ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পিএম

নদীতে পানির গভীরতা মাপতে গিয়ে নিখোঁজ, ৩ দিন মিলল মরদেহ

ময়মনসিংহের ফুলপুরে কংস নদীতে পানির গভীরতা পরিমাপ করতে গিয়ে নিখোঁজ হওয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মী আব্দুল হালিমের (৫৮) মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার কংস নদী-এর ঠাকুরবাহাই এলাকায় তাঁর মরদেহ ভেসে ওঠে। তিনি গত সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলেন।

নিহত আব্দুল হালিম ফুলপুর উপজেলার ঠাকুরবাহাই গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল মজিদের ছেলে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এ মাস্টাররোলে ডেপথ রিডার হিসেবে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল সাতটার দিকে বাড়ির পাশের কংস নদীতে পানির গভীরতা মাপতে গিয়ে নিখোঁজ হন আব্দুল হালিম। পরে তাঁকে উদ্ধারে ময়মনসিংহ ফায়ার সার্ভিস-এর ডুবুরি দল অভিযান শুরু করে।

সোমবার সকাল থেকে মঙ্গলবার এবং বুধবার দুপুর পর্যন্ত টানা অনুসন্ধান চালিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে নিখোঁজস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে জাহাঙ্গীরের ডোবা এলাকায় তাঁর মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয় লোকজন বিষয়টি দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফুলপুর ফায়ার স্টেশন এর ইনচার্জ লুৎফর রহমান বলেন, নিখোঁজের স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে মরদেহটি ভেসে ওঠে। স্থানীয়দের খবরের ভিত্তিতে তা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!