ঢাকা   শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গোপনে বাল্যবিবাহের চেষ্টা ভেস্তে দিল প্রশাসন, ঘটনাস্থলে এমপি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ মে ২০২৬, ১০:২৭ এএম

গোপনে বাল্যবিবাহের চেষ্টা ভেস্তে দিল প্রশাসন, ঘটনাস্থলে এমপি

স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থীকে পাশ্ববর্তী নোয়াখালীর চাটখিল উপজেলায় বরের বাড়িতে নিয়ে গিয়ে আগামী রোববার (৩মে) বিয়ে সম্পন্ন করার প্রস্তুতি চলছিল। বিষয়টি জানতে পেরে লাকসাম উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা প্রথমে কনের পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিয়ে বন্ধের চেষ্টা করেন। তবে কনে এতে অনড় অবস্থান নিলে এবং আত্মহত্যার হুমকি দিলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। পরে খবর পেয়ে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। শুক্রবার (১লা মে) তিনি ইউএনও নার্গিস সুলতানা ও লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমেদকে সঙ্গে নিয়ে দেবীপুর গ্রামে কনের বাড়িতে উপস্থিত হন।

সেখানে গিয়ে তারা চলমান বাল্যবিবাহের সব প্রস্তুতি বন্ধ করে দেন। এ সময় এমপি আবুল কালাম কনের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশে বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। কোনো অবস্থাতেই এ ধরনের কার্যক্রম মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ নিলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হবে। এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, প্রশাসন ও জনপ্রতিনিধিদের এমন তাৎক্ষণিক পদক্ষেপ সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!