ঢাকা   শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গুলিস্তানে জুতার গোডাউনে আগুন | Barta Bazar

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৬:৪৬ পিএম

গুলিস্তানে জুতার গোডাউনে আগুন | Barta Bazar

রাজধানীর গুলিস্তান ফুলবাড়িয়া বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি জুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২ মে) বিকেল পৌনে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘খবর পেয়ে তিনটি ইউনিট পাঠানো হয়। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!