ঢাকা   সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নড়াইলে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ | Barta Bazar

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:০৫ পিএম

নড়াইলে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ | Barta Bazar

নড়াইলের লোহাগড়া উপজেলায় (১০) নামের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. আকতার খান (৫০) নামের একজনের বিরুদ্ধে। এ ঘটনার লোহাগড়া থানার একটি ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গত শনিবার (২ মে) দুপুরের দিকে লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে আকতার খানের ফার্নিচারের ঘরে এই ঘটনা ঘটে।

সোমবার (৪ মে) লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহমান বার্তা বাজারকে ধর্ষণ মামলা প্রক্রিয়াধীনের বিষয়টি নিশ্চিত করেছেন। আকতার খান লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িলা গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরের দিকে (১০) ওই শিশু আলামুন্সী মোড়ের এলাকা দিয়ে ঘুরাঘুরি করছিলো। হঠাৎ বৃষ্টি নামলে ফার্নিচার দোকানদার আকতার খান ওই মেয়েকে দোকানের মধ্যে ডেকে নিয়ে যায়। পরে তাকে জর করে ধর্ষণ করে। পরে ঘটনাটি জানাজানি হলে। স্থানীয় লোকজন ধামাচাপা দিয়ে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেন। এ ঘটনা কাউকে বলতে নিষেধ করে। পরে জানাজানি হলে। সোমবার ভিকটিম ও পরিবারসহ থানায় আসেন এবং একটি ধর্ষণ মামলা এজাহার দায়ের করার প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত আকতার খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। এমনকি তার বাড়িতে যেয়ে তাকে পাওয়া যায় নাই।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বার্তা বাজারকে বলেন, প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার সাথে জড়িত আকতার খানকে আটকের চেষ্টা চলছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!