ঢাকা   সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমানতের দাবিতে উত্তাল চট্টগ্রাম: আগ্রাবাদে তিন ব্যাংকের শাখায় তালা দিলেন গ্রাহকরা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০১:৩৬ পিএম

আমানতের দাবিতে উত্তাল চট্টগ্রাম: আগ্রাবাদে তিন ব্যাংকের শাখায় তালা দিলেন গ্রাহকরা

চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে নিজেদের জমাকৃত টাকা ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ আমানতকারীরা।

সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে ‘ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে কয়েকশ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন এবং একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের বিভিন্ন শাখায় তালা ঝুলিয়ে দেন।

আন্দোলনকারীরা মিছিল নিয়ে আগ্রাবাদের প্রধান বাণিজ্যিক সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা প্রথমে এক্সিম ব্যাংকে তালা দেন। এরপর ধারাবাহিকভাবে ইউনিয়ন ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-র শাখাতেও তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরিস্থিতির অবনতি এড়াতে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল।

টাকা উদ্ধারের দাবিতে আমানতকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের কণ্ঠে শোনা যায়— ‘আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়’, ‘আমানত নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’। এছাড়া ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়ায় আমানতের ওপর কোনো ধরনের ‘হেয়ার কাট’ বা কর্তন তারা মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দেন।

আন্দোলনকারীরা জানান, আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি দিয়েছি। দ্রুত সমাধান না হলে সামনে আরও কঠোর ও বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!