ঢাকা   সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

র‍্যাবের পৃথক অভিযানে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ওষুধসহ গ্রেপ্তার ২

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৩:৪৬ পিএম

র‍্যাবের পৃথক অভিযানে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ওষুধসহ গ্রেপ্তার ২

ফেনী সদর থানা এলাকায় পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাই মালপত্র উদ্ধার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

সোমবার (০৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।

র‍্যাব সূত্রে জানা যায়, রোববার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭-এর ফেনী ক্যাম্পের (সিপিসি-১) একটি চৌকস দল ফেনী সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় এবং তল্লাশি চালিয়ে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করে। একই সাথে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে আনা শুল্কহীন বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়, যার কোনো বৈধ কাগজপত্র ছিল না।

গ্রেপ্তারকৃত দুই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো না হলেও, র‍্যাব নিশ্চিত করেছে যে তারা দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালানের সাথে জড়িত ছিল। অভিযানে জব্দকৃত গাঁজা, ভারতীয় ওষুধ এবং সিএনজি অটোরিকশা সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‍্যাব-৭-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও চোরাচালান বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!