ঢাকা   বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল ব্যবসায়ীর

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:২৫ পিএম

দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল ব্যবসায়ীর

কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন নয়ন (৩৫) নামে এক পান ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নয়ন উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। তিনি স্থানীয় গাংরা বাজারে পান ও জুতার ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন নয়ন। এ সময় দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে এবং মাথায় গুরুতর আঘাত করে দ্রুত পালিয়ে যায়। নয়নের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নেওয়া হয়। নিহতের বোন কহিনুর আক্তার জানান, ঢাকা মেডিকেলে অক্সিজেন সংকট থাকায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তবে সেখানে পৌঁছানোর আগেই বুধবার ভোরে পথিমধ্যে তার মৃত্যু হয়।
নয়নের অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং বৃদ্ধা মাকে রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা এখন অসহায় হয়ে পড়েছেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত।

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!