ঢাকা   রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাঁশখালীতে এনসিপিতে অর্ধশতাধিক নাগরিকের যোগদান

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৩:১১ এএম

বাঁশখালীতে এনসিপিতে অর্ধশতাধিক নাগরিকের যোগদান

​নয়া রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন

শনিবার (৯ মে) বিকালে বাঁশখালীতে উপজেলা প্রধান সমন্বয়কারী মোহাম্মদ সাকিবের সভাপতিত্বে ও উপজেলা নেতা মোহাম্মদ মিনহাজের সঞ্চালনায় এক বর্ণাঢ্য যোগদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মাশফিকুর রহমান মিশকাত। এ সময় এনসিপিতে যোগ দেন বাঁশখালী আদালতের আইনজীবী এডভোকেট রাকিবুল ইসলাম, সিনিয়র ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, নিরাপদ সড়ক আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার সভাপতি আব্বাস খান, বাঁশখালী ছাত্র সংস্থার সাবেক সভাপতি তাওহিদুল ইসলাম, প্রবাসী ব্যবসায়ী নজরুল ইসলাম, মাস্টার রিফাত হোসেন, সাইয়্যেদ মো. আবু জাবের, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আমির হোসাইন, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ ফরমান উল্লাহ, মো. আলী, মোহাম্মদ রোহান উদ্দিন, প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ শফিউল আলম, মোহাম্মদ আয়াতুল্লাহ, হিজবুর রহমান, মোহাম্মদ আরকানুল ইসলাম এবং আমজাদ হোসাইনসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নেতাকর্মী যোগদান করে।

​অনুষ্ঠানে নতুন সদস্যদের স্বাগত জানিয়ে প্রধান অতিথি জাওয়াদুল করিম তার নির্দেশনামূলক বক্তব্যে বলেন, নতুন রাজনীতির স্বপ্ন দেখা সম্মানিত নাগরিকবৃন্দ ও তরুণ নেতৃত্ব আজ ভরসা করে এনসিপির রাজনীতিতে নাম লিখিয়েছেন। ফলে আমাদের দায়িত্বভার দিন দিন আরও বাড়ছে। আমাদের লক্ষ্য জনতার ক্ষমতাকে জনতার দুয়ারে পৌঁছে দেওয়া।

​এ সময় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এনসিপির বাঁশখালী উপজেলা নেতৃবৃন্দ আব্দুল আলিম, রিয়াজ উদ্দিন, আব্দুস সামাদ, ছৈয়দ মোহাম্মদ হোসাইন (ফাহিম), তাওহীদুল ইসলাম প্রমুখ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!