ঢাকা   শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সংখ্যালঘুদের সহায়তায় হটলাইন সেবা চালু করলেন এমপি আতাউর

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:০৩ পিএম

সংখ্যালঘুদের সহায়তায় হটলাইন সেবা চালু করলেন এমপি আতাউর

প্রবাসী পরিবার ও সংখ্যালঘু সম্প্রদায়সহ সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করতে হটলাইন সেবা চালু করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। শনিবার (৯ মে) বিকেলে নড়াইল প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আতাউর রহমান বাচ্চু বলেন, এলাকার মানুষ যেন তাদের সমস্যা ও অভিযোগ জানাতে পারেন, সে লক্ষ্যেই এই হটলাইন চালু করা হয়েছে। এর মাধ্যমে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা, হয়রানি কিংবা আইনি জটিলতায় দ্রুত সহায়তা দেওয়ার বিষয়টি অগ্রাধিকার পাবে।

এই সংসদ সদস্য আরো বলেন, প্রবাসী পরিবারের যেকোনো সংকট বা নিরাপত্তাজনিত সমস্যাতেও এই সেবার মাধ্যমে সহযোগিতা দেওয়া হবে। সাধারণ মানুষ এমপি বা তার প্রতিনিধিরদলের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এলাকার উন্নয়ন ও ব্যক্তিগত সমস্যার সমাধান চাইতে পারবেন।

এ উদ্যোগ বাস্তবায়নে আইনজীবী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একটি টিম গঠন করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল খবির রাজু, সাবেক সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট পংকজ বিহারী অন্ন ঘোষ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান পিকুল, নড়াইল প্রেস ক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম, সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, জামায়াত নেতা হিমায়েতুল ইসলাম হিমু, ড. আব্দুস সোবহানসহ শহরের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!