ঢাকা   শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মানিলন্ডারিং ও আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য রোহিঙ্গা তোহা আটক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০১:১১ এএম

মানিলন্ডারিং ও আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য রোহিঙ্গা তোহা আটক

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি মুদ্রা, ভুয়া জাতীয় পরিচয়পত্র, জাল সনদপত্র ও বিভিন্ন সন্দেহজনক নথিসহ মোহাম্মদ তোহা নামে এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

আজ শুক্রবার এক বিবৃতিতে বৃহস্পতিবার (১৪ মে) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক তোহা লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকার ক্যাম্প-১ ইস্টের ডি-৫ ব্লকের ফজল আমিনের ছেলে বলে নিশ্চিত করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন।

অধিনায়ক জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজার লিংক রোডে পুরবী বাস থেকে নেমে টেকনাফগামী সী-লাইন বাসে ওঠার সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। পরে তাকে ক্যাম্প-১ ইস্টের ডি-৫ ব্লকে নিয়ে তল্লাশি চালিয়ে নগদ ৫৩ হাজার বাংলাদেশি টাকা, ৩ হাজার ২৫০ সৌদি রিয়াল, ৩ হাজার ৩০০ মালয়েশিয়ান রিংগিত এবং ৬০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।

এছাড়াও তার নামে তৈরি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জাতীয় সনদপত্র, মেয়ের জন্ম সনদ, একটি বেসরকারী ব্যাংকের চেক বইয়ের পাতা, অনলাইন এনআইডির কপি এবং তার নামে নিবন্ধিত দুটি মোবাইল সিমসহ তার ব্যবহৃত একটি ভিভো মোবাইল ফোন জব্দ করা হয়।

এপিবিএন জানায়, মোহাম্মদ তোহা তথ্য গোপন করে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার ভুয়া ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। পরে তিনি নিজেকে বাংলাদেশি নাগরিক পরিচয় দিয়ে বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন।

অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন আরও জানান, প্রাথমিক তদন্তে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রীক একটি আন্তঃদেশীয় মানবপাচার সিন্ডিকেটের হয়ে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে রোহিঙ্গাদের অবৈধভাবে পাঠানোর কাজে তিনি অর্থ সংগ্রহ, যোগাযোগ ও নথি প্রস্তুতের দায়িত্ব পালন করতেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্প এলাকায় অবৈধ অর্থ লেনদেন ও মানিলন্ডারিং কার্যক্রম চালিয়ে আসছিলেন। এছাড়া জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠীর অর্থ জোগানদাতা এবং ভুয়া পাসপোর্ট তৈরির জালিয়াতি চক্রের মূল সমন্বয়কারী হিসেবেও তার ভূমিকা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

এ ঘটনায় উখিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মমর্তা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!