ঢাকা   সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গ্রাফিতি অপসারণ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান চসিক মেয়রের

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০২:৩৬ এএম

গ্রাফিতি অপসারণ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান চসিক মেয়রের

নগরীর কোথাও জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার কোনো নির্দেশনা দেয়া হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে গ্রাফিতি অপসারণ নিয়ে যে আলোচনা চলছে, তার পরিপ্রেক্ষিতে (রোববার ১৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি।

বিবৃতিতে জানানো হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনো বিভাগ বা শাখা গ্রাফিতি মোছার কার্যক্রম গ্রহণ করেনি। তাই এ বিষয়টি নিয়ে জনমনে যেন বিভ্রান্তি না ছড়ায়, সে বিষয়ে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

চট্টগ্রামকে ক্লিন, গ্রিন এবং হেলদি সিটি হিসেবে রূপান্তরের লক্ষ্যের কথা তুলে ধরে মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, এই লক্ষ্য বাস্তবায়নে তিনি বরাবরই নগরীর সৌন্দর্যবর্ধন, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহ দিয়ে আসছেন।

মেয়র বলেন, ‘কোনো শিল্পকর্ম, শিক্ষামূলক বা সামাজিক সচেতনতামূলক গ্রাফিতি অপসারণের জন্য সিটি মেয়রের পক্ষ থেকে আলাদা কোনো নির্দেশ প্রদান করা হয়নি। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতির মতো স্মৃতিবিজড়িত গুরুত্বপূর্ণ বিষয় তো মোটেও নয়।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!