ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মেধা ও স্বচ্ছতায় লালমনিরহাটে পুলিশে চাকরি পেলেন ২৪ জন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০২:৪৪ পিএম

মেধা ও স্বচ্ছতায় লালমনিরহাটে পুলিশে চাকরি পেলেন ২৪ জন

মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে লালমনিরহাটে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ২৪ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া অপেক্ষমান রাখা হয়েছে আরও ৪ জনকে।

“চাকরি নয়, সেবা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে ফেব্রুয়ারি-২০২৬ ব্যাচের নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পুরো প্রক্রিয়াজুড়ে সভাপতির দায়িত্ব পালন করেন জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

রোববার (১৮ মে) মৌখিক পরীক্ষা শেষে পুলিশ লাইন্সের ড্রিল শেডে চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার।

নিয়োগ কার্যক্রমে শুরু থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয় বলে জানায় জেলা পুলিশ। মেধা ও যোগ্যতার ভিত্তিতে কাঙ্ক্ষিত চাকরি পাওয়ায় অনেক প্রার্থী ও তাদের স্বজন আবেগাপ্লুত হয়ে পড়েন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন