ঢাকা   বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, চট্টগ্রামে ৭০ জন গ্রেফতার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০১:৪২ এএম

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, চট্টগ্রামে ৭০ জন গ্রেফতার

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মিছিল করার অভিযোগে ৭০ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (১ জুন) রাতে ও মঙ্গলবার (২ জুন) সকালে সিএমপির ১৬ টি থানার অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরাও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে বেশিরভাগ ছাত্রলীগের নেতাকর্মী।

সংশ্লিষ্টরা জানান, সোমবার সকালে নগরীর জিইসি মোড়ে শতাধিক নেতাকর্মী মিছিল বের করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেয়। মিছিলের একটি ছবি সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। এরপর একযোগে অভিযান শুরু করে পুলিশ সোমবার রাতভর ও মঙ্গলবার সকাল পর্যন্ত ৭০ জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ জানান, সোমবারের মিছিলের ঘটনায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!