ঢাকা   রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ধুনট উপজেলা শ্রমিক লীগ সভাপতি কারাগারে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:৪৬ এএম

ধুনট উপজেলা শ্রমিক লীগ সভাপতি কারাগারে

বগুড়ার ধুনট উপজেলা শ্রমিক লীগ সভাপতি জাহাঙ্গীর আলম ওরফে চাকু জাহাঙ্গীরকে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ধুনট থানার ওসি আতিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

জাহাঙ্গীর উপজেলা শ্রমিক লীগের সভাপতি এবং ধুনট পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত বছরের ফেব্রুয়ারিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রিপন শেখ বাদী হয়ে জাহাঙ্গীরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৮ নেতা-কর্মীকে আসামি করে মামলা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা একটি মশাল মিছিল বের করে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার দিকে যান। এ সময় তাঁরা ডাইম ভবন এলাকায় গিয়ে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রিপন শেখ ও তাঁর লোকজনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটান। খবর পেয়ে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দেন। এই ঘটনায় রিপন শেখ জাহাঙ্গীরসহ ৯৮ জনের নাম উল্লেখসহ আরও শতাধিক অজ্ঞাতনামা নেতা-কর্মীকে আসামি করে মামলা করেন। ঘটনার পর থেকে জাহাঙ্গীর আলম পলাতক ছিলেন। কয়েক দিন আগে তিনি এলাকায় ফিরে আসেন। খবর পেয়ে ধুনট থানার পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের মামলার আসামি ছিলেন জাহাঙ্গীর আলম। ২০১২ সালে চৌকিবাড়ী ইউনিয়নের ভুবনগাঁতি গ্রামের এক স্কুলশিক্ষককে ছুরিকাঘাত মামলায় তাঁর বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এসব মামলায় জাহাঙ্গীরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!