ঢাকা   সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে রাজশাহীর কারা কর্তৃপক্ষের কাছে ব্র্যাকের উপহার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০১:৫০ এএম

সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে রাজশাহীর কারা কর্তৃপক্ষের কাছে ব্র্যাকের উপহার

রাজশাহী কারারক্ষী প্রশিক্ষণ কেন্দ্র ও কেন্দ্রীয় কারাগারে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, মাছের পোনা, বস্তায় রোপণের জন্য আদা বীজ সহ পানির ব্যবস্থা , টয়লেট নির্মাণ ও সংস্কার এবং ডাস্টবিন সরবরাহ করেছে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স রাজশাহী শাখা।

বাংলাদেশ সরকারের সাথে উন্নয়ন সহযোগী হিসেবে রবিবার (৭ জুন) দুপুরে এসব সামগ্রী সরবরাহ করে বেসরকারি উন্নয়ন সংস্থাটি।

এসময় উপস্থিত ছিলেন কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডেন্ট লে: কর্নেল রুবায়াৎ কবির, ডেপুটি কমান্ডেন্ট মুহম্মদ মন্জুর এবং সিনিয়র জেল সুপার শরিফুল ইসলাম। এছাড়াও ব্রাক’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্রাক মাইক্রো ফাইন্যান্স (দাবি) রাজশাহী বিভাগের প্রোগ্রাম ম্যানেজার

মোঃ ইয়াকুব আলী সরকার, সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক, মোঃ সেরাজুল ইসলাম ,মতিহার এরিয়ার এলাকার ব্যবস্থাপক মোঃ ইউসুফ আলম সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ।

এসময় সামাজিক বনায়নের লক্ষ্যে ১ হাজার ৮৭৫ টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, ১০ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা, বস্তায় আদা চাষের জন্য বীজ সহ ৮০০ টি বস্তা, সুপেয় পানির জন্য ১ টি সাবমারসিবল পাম্প স্থাপন, ১টি টয়লেট নির্মাণ, ৫ টি টয়লেট সংস্কার করা সহ ৫ টি ডাস্টবিন সরবরাহ করা হয়। আয়োজকরা বলছেন এর মধ্য দিয়ে পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা হবে তেমনি ভাবে কারা প্রশিক্ষণে সংশ্লিষ্টদেরও অনেক উপকারে আসবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!