ঢাকা   শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপি নেতার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৩:০৬ পিএম

বিএনপি নেতার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যা

চট্টগ্রামের রাউজানে মাসুদ চৌধুরী নামে এক বিএনপি নেতাকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী বাজারে এই হত্যার ঘটনা ঘটে।

নিহত মাসুদ চৌধুরী উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা। তিনি রাঙ্গুনিয়া যুবদলের সহ-সভাপতি এবং বিএনপির সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে চুয়েট সংলগ্ন পাহাড়তলী বাজারে অবস্থান করছিলেন মাসুদ চৌধুরী। এ সময় একদল সন্ত্রাসী প্রকাশ্যেই তাকে লক্ষ্য করে হামলা চালায় এবং খুব কাছ থেকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুপুর দেড়টার দিকে মাসুদ চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।’

প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে দলীয় অভ্যন্তরীণ কোন্দল বা দুই গ্রুপের দীর্ঘদিনের বিরোধ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

পুলিশ বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে এবং হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন