ঢাকা   শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দোকান মিষ্টি কিনতে গিয়ে ইয়াবাসহ যুবক গ্রেফতার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৪:২৭ পিএম

দোকান মিষ্টি কিনতে গিয়ে ইয়াবাসহ যুবক গ্রেফতার

নড়াইলের লোহাগড়া উপজেলায় দোকানে মিষ্টি কিনতে গিয়ে মো.সবুজ কাজী (৩০) নামের এক যুবককে ইয়াবাসহ গ্রেফতার করেছে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার পশু হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মো.সবুজ কাজী নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল গ্রামের আকতার কাজীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস উদ্দিনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদে ভিত্তিতে লোহাগড়া উপজেলার পশু হাসপাতালের সামনে একটি মিষ্টির দোকানের সামনে থেকে তাকে আটক করে এসময় তাকে তল্লাশি করে তার কাছ থেকে ১০২ পিস নিষিদ্ধ অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ বিষয়ে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার বার্তা বাজারকে বলেন, ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন