ঢাকা   সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জানালা খুলে দেখি, এলাকা ঘিরে রেখে অনবরত গুলি ছুড়ছে তারা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:১৫ এএম

জানালা খুলে দেখি, এলাকা ঘিরে রেখে অনবরত গুলি ছুড়ছে তারা

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় রাতে সশস্ত্র ডাকাত দল ফাঁকা গুলি ছুড়েছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রবিবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার সত্যতা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস।

স্থানীয় বাসিন্দা মো. তারেক হোসেন বলেন, রাতে খাবার খেয়ে শুয়ে পড়ার পর হঠাৎ একাধিক গুলির শব্দে ঘুম ভেঙে যায়। জানালা দিয়ে তাকিয়ে দেখি, একদল সশস্ত্র দুর্বৃত্ত আমার বাড়ির আশপাশসহ পুরো এলাকা ঘিরে রেখেছে। কাউকে খবরও দিতে পারছিলাম না। তারা বাড়ির দিকে গুলি ছুড়ছিল। পরিবার নিয়ে খুব ভয়ে ছিলাম।

ইউপি সদস্য ইলিয়াস বলেন, আমার বাড়ির সামনে ১৫ থেকে ২০ জনের সশস্ত্র লোক অবস্থান করছিল। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা বিভিন্ন বাড়িঘর ঘিরে গুলি ছুড়ছিল। বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।

জুম্মাপাড়ার বাসিন্দা মো. হোসাইন জানান, ঘটনার সময় তিনি কক্সবাজারে অবস্থান করছিলেন। তার স্ত্রী ও সন্তানরা বাড়িতে ছিলেন।

তিনি বলেন, পরিবারের সদস্যরা ভয়ে কান্নাকাটি করছিল। দুর্বৃত্তরা বাড়ির আশপাশে গুলি ছুড়ছিল। আমরা নিরাপত্তা চাই। অনেক সময় পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। নিয়মিত টহল ব্যবস্থা থাকলে এ ধরনের ঘটনা ঘটতো না।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ফোর্স নিয়ে রওনা দিয়েছি। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

এদিকে ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। সশস্ত্র দুর্বৃত্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন