ঢাকা   মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গোলাম পরওয়ারের বক্তব্য প্রত্যাহারের দাবিতে ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টির বিক্ষোভ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:০৬ এএম

গোলাম পরওয়ারের বক্তব্য প্রত্যাহারের দাবিতে ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টির বিক্ষোভ

ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে নিয়ে সম্প্রতি ভোলা সফরকালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের বক্তব্যের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশে করেছেন বিজেপি নেতাকর্মীরা। সমাবেশ বক্তারা অভিযোগ করে বলেন, গোলাম পরওয়ার পার্থ’র নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাচার করেছেন।

সোমবার (১৫ জুন) দিনগত রাত ৮টা থেকে ভোলা শহরের নতুন বাজারে অবস্থিত ভোলা জেলা বিজেপির কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী সমাবেশ হয়েছে।

জানা গেছে, গত শনিবার (১৩ জুন) দুপুরে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার ভোলা সফরকালে জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি ভোলা সদর আসনের এমপি পার্থকে উদ্দেশ্যে করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর তিনি ভোলার মানুষের কাছে আসেন না, উল্টো মানুষকে কষ্ট করে ঢাকায় যেতে হয় তার কাছে। নির্বাচিত হওয়ার তিনি সংসদে ভোলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে জোড়ালো দাবি জানান না অথচ সরকারকে খুশি করতে সুযোগ পেলেই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কথা বলেন।

এদিকে সমাবেশে সভাপতির বক্তব্যে গোলাম পরওয়ারের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন বলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার মাসির বাড়িতে এসে পিসির নামে একটি মিথ্যা কথা বলে গেলেন, এতো বড় মিথ্যা কথা ভোলার মানুষ আর শোনেননি বলে আমার মনে হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেই বরিশালের জনসভায় বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) ও ভোলা-১ সদর আসনের এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা-বরিশাল সেতুর কথা বলেছেন। তিনি জাতীয় সংসদে ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রয়োজনসহ ভোলার নানা সমস্যার কথা তিনি সংসদে তুলে ধরেছেন, যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য তো সময়ের প্রয়োজন।

তিনি আরও বলেন, আমি জানতে চাই জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম পরওয়ার কিভাবে দায়িত্বশীল জায়গা থেকে এমন অসত্য কথা প্রচার করেছেন, অথচ তার নিজের এলাকাতেই নিজের ঠাঁই নেই। নির্বাচন হয়েছে সবেমাত্র কয়েকমাস হল, অথচ গোলাম পরওয়ার আলাদিনের চেরাগের মতো সব দেখতে চান। বাংলাদেশের মানুষ যদি ওনাদের সব কথা বিশ্বাস করতো, তাহলে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতো। আমি মনে করি জামায়াতের ভাওতাবাজির কথা এদেশের মানুষ কোনোদিন গ্রহণ করেনি। ভোলার উন্নয়নের জন্য পার্থ’র বিকল্প আর কেউ নেই। এছাড়া গোলাম পরওয়ারের বক্তব্য প্রত্যাহারের আহ্বানও জানান তিনি।

এসময় প্রতিবাদ সমাবেশে ভোলা জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোত্তাছিন বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নুরনবী, ভোলা সদর উপজেলার বিজেপির সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মো. বুলবুল বক্তব্য রাখেন। এছাড়া বিজেপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন