নীলফামারীর ডিমলা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে শাহ আজিজুর রহমানকে আহ্বায়ক এবং মো. রাশেদ ইসলামকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার মধ্যরাতে (১৭ জুন) নীলফামারী জেলা শাখার আহ্বায়ক মো. আব্দুল মজিদ ও সদস্য সচিব ডা. মো. কামরুল ইসলাম (দর্পণ) এই কমিটির অনুমোদন দেন।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন ডিপ্লোমা চিকিৎসক মো. আজিবর রহমান লেবু এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মো. সোহরাব হোসেন।
অনুমোদনের শর্ত অনুসারে, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে উপজেলার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করতে হবে। এছাড়া আগামী দুই মাসের মধ্যে উপজেলার সব ইউনিয়নে কমিটি গঠন সম্পন্ন করতে হবে। ঘোষণার তারিখ থেকে ছয় মাসের জন্য এই কমিটি কার্যকর থাকবে।
কমিটির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মো. মোশাররফ হোসেন মিন্টু, মো. হেলাল উদ্দিন (অবসরপ্রাপ্ত শিক্ষক), মো. সাইফুল ইসলাম ও মো. আব্দুল জব্বার।
সাংগঠনিক সম্পাদক মো. জিয়ারুল ইসলাম জিয়া এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. রফিকুজ্জামান রফিক।
সম্পাদকীয় পদগুলোতে বিভিন্ন পেশাজীবীদের সম্পৃক্ত করা হয়েছে। শিক্ষা বিষয়ক সম্পাদক হয়েছেন দিলীপ কুমার (বিএসসি শিক্ষক), কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামিম ইসলাম এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডিপ্লোমা চিকিৎসক মো. রাসেল ইসলাম।
‘জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক’ হয়েছেন আহত যোদ্ধা মো. আনোয়ার হোসেন।
এ ছাড়া কোষাধ্যক্ষ মো. ওবায়দুল ইসলাম সবুজ, দপ্তর সম্পাদক মোহাম্মদ প্রিন্স, প্রচার সম্পাদক শ্রী সন্তোষ কুমার রায়, মহিলা বিষয়ক সম্পাদক দিল আফরোজ শায়লা পারভিন (অবসরপ্রাপ্ত শিক্ষিকা) এবং সীমান্ত অধিবাসী কল্যাণ ও সার্বভৌম বিষয়ক সম্পাদক মো. গোলাম মোস্তফা দায়িত্ব পেয়েছেন।
জেলা নেতৃত্ব আশা প্রকাশ করেছেন যে, এই কমিটির মাধ্যমে ডিমলা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির আদর্শ ও উদ্দেশ্য তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে এবং দ্রুত একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে উঠবে।






