ঢাকা   মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সীমান্তে বিজিবির হাতে ভারতীয় যুবক আটক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:০৯ পিএম

সীমান্তে বিজিবির হাতে ভারতীয় যুবক আটক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরের আঁধারমানিক সীমান্ত এলাকা থেকে পুটন মোল্ল (১৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২২ জুন) রাতে রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়ন তাকে ভুজপুর থানায় সোপর্দ করে।

রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার আনুমানিক দুপুর দেড়টার দিকে রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ভুজপুরের আঁধারমানিক সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় গ্রামবাসীর সহায়তায় আঁধারমানিক বিওপির একটি টহল দল পুটন মোল্লকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেন।

আটক যুবক বিজিবিকে জানান, তার বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার সীমান্তবর্তী রামেন্দ্রনগর এলাকায়। তার বাবার নাম বাদল মোল্ল। তবে কী কারণে তিনি বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম সোমবার রাত ১১টার দিকে ইত্তেফাককে বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহলের অংশ হিসেবে সোমবার দুপুরে আঁধারমানিক সীমান্ত থেকে পুটন মোল্লকে আটক করা হয়। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাতে ভুজপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে ভুজপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন