ঢাকা   মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চট্টগ্রামে আ.লীগের দুর্বৃত্তায়ন ঠেকাতে সতর্ক অবস্থানে পুলিশ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:৪৯ পিএম

চট্টগ্রামে আ.লীগের দুর্বৃত্তায়ন ঠেকাতে সতর্ক অবস্থানে পুলিশ

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে নৈরাজ্য, নাশকতা ঠেকাতে ও অপপ্রচারের বিরুদ্ধে মাঠে নেমেছে ছাত্র-জনতা। একইসাথে মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরাও মাঠে সক্রিয় রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতাকর্মীরা ৪১টি ওয়ার্ডের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। একইসাথে কড়া সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বেলা সাড়ে এগারোটা পর্যন্ত নিষিদ্ধ ছাত্রলীগ বা আ.লীগের কোনো মিছিলের খবর পাওয়া যায়নি। থানায় থানায় সতর্ক রয়েছে পুলিশ ও র‌্যাব। একইসাথে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।

এদিকে সোমবার বিকেলে মাঠে থাকার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। সেই অনুযায়ী দলটি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার সকাল থেকে মাঠে নামে।

সরেজমিনে দেখা যায়, নগরের টাইগারপাস, দুই নম্বর গেট, জিইসি মোড়, পলিটেকনিক, বায়োজিদ, বহদ্দারহাট, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় অলি-গলিতে সতর্ক রয়েছে সাধারণ ছাত্র জনতা। তাদের সাথে যোগ দিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতাকর্মীরা। পাশাপাশি জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরি, এনসিপি, যুবশক্তি, নারীশক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মীরাও সক্রিয় আছে।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন। তারা মিছিলের নামে জনগণের মনে যেই আতঙ্ক তৈরি করেছে তার নিসন্দেহে নাশকতার পরিকল্পনা। জনগণকে সেই আতঙ্ক থেকে বাঁচাতে আমরা মাঠে সক্রিয় রয়েছি।

মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানান, আমাদের কোনো কর্মসূচি নেই তবে। ৪১টি ওয়ার্ডে আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে কোরন দুস্কৃতিকারী যেন মাঠে নামতে না পারে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ জানান, মোড়ে মোড় টহল জোরদার করা হয়েছে। আমাদের ফোর্সগুলো সতর্ক অবস্থানে রয়েছে। কেউ যেন কোন ধরণের নাশকতা সৃষ্টি করতে না পারে। তবে এখন পর্যন্ত কোন ঝটিকা মিছিল বা নাশকতার খবর পাওয়া যায়নি।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন