ঢাকা   বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হাসপাতালের ‘অক্সিজেন লাইনে লিকেজ’, শিশু মৃত্যুর অভিযোগ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:৩৯ এএম

হাসপাতালের ‘অক্সিজেন লাইনে লিকেজ’, শিশু মৃত্যুর অভিযোগ

রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি শিশু হাসপাতালে ‘অক্সিজেনের লাইনে লিকেজের’ কারণে চার মাসের একটি শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে শিশুর পরিবার।

মঙ্গলবার (২৩ জুন) বিকালে রাজধানীর শ্যামলী এলাকায় ‘শ্যামলী বেবি কেয়ার’ নামে একটি হাসপাতালে এ ঘটনা ঘটে। মারা যাওয়া চার মাসের শিশুটির বাবা মো. ফারুক তার সন্তানের মৃত্যুর জন্য অক্সিজেন লিকেজকে দায়ী করছেন। তার অভিযোগ, সন্তানের চিকিৎসা চলাকালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর তার মৃত্যু হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করছে না।

জানা গেছে, শিশুটি গত পাঁচ দিন ধরে হাম পরবর্তী জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক দায়িত্বরত চিকিৎসক বলেন, বাচ্চাটির অবস্থা খারাপ হতে থাকলে আমরা তাকে ভেন্টিলেশনে দিই। এ সময় বাচ্চার বাবাকে ডেকে যখন কথা বলছিলাম তখন একটা বিকট শব্দ হয়। এরপর জানতে পারি অক্সিজেন লাইনে লিকেজ হয়েছে। তখনই আমরা বাচ্চাটাকে এইচডিইউতে নিয়ে যাই। সেখানে থেকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। কিছু সময় পরে সে মারা যায়।

তিনি আরও জানান, গ্যাস লিকেজের ঘটনায় হাসপাতালে থাকা আরও পাঁচ শিশুকে একই ভবনের উপরে ঢাকা ইন্টারন্যাশনাল হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুটি হাম পরবর্তী জটিলতায় আক্রান্ত ছিল। তার অবস্থা বিকাল থেকেই খারাপ হচ্ছিল। অক্সিজেন লাইনে লিকেজের সঙ্গে শিশু মৃত্যুর কোনো সম্পর্ক নেই।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এস‌আই) মো. শরীফ বলেন, রোগীর স্বজনরা বিস্ফোরণের অভিযোগ করলেও আমরা তেমন আলামত পাইনি। রোগীর স্বজনরা যদি লিখিত অভিযোগ দেন, তাহলে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা নেব।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন