ঢাকা   বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কামারখন্দে ইয়াবাসহ কথিত সাংবাদিককে পুলিশে সোপর্দ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:২৩ পিএম

কামারখন্দে ইয়াবাসহ কথিত সাংবাদিককে পুলিশে সোপর্দ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় ৬ পিস ইয়াবাসহ মো. রুবেল হোসেন তালুকদার (৩৫) নামে এক কথিত সাংবাদিককে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে কামারখন্দ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকাল ৩ টার দিকে উপজেলার ভদ্রঘাট এলাকার পশ্চিম খানপাড়া এলাকায় ইয়াবা বিক্রির সময় স্থানীয় লোকজন তাকে আটক করে বলে জানা গেছে। খবর পেয়ে বিকাল ৫ টার দিকে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত জনতার সাক্ষ্যের ভিত্তিতে তার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করে তাকে থানা হেফাজতে নেয়।

আটক রুবেল হোসেন তালুকদার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকার মো. আব্দুর রহিম তালুকদারের ছেলে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রুবেল দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তারা আরও জানান, নিজেকে বিভিন্ন অনিবন্ধিত অনলাইন গণমাধ্যমের সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতেন এবং নানা অপকর্মে জড়িত ছিলেন।

কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রব বলেন, খবর পেয়েছিলাম ইয়াবাসহ এক ব্যক্তিকে স্থানীয় জনগন আটক করেছেন। আমরা ঘটনাস্থলে যেয়ে তাকে থানা হেফাজতে নিয়েছি৷ পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন