ঢাকা   শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কক্সবাজারে রাখাইন তরুনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:৫১ পিএম

কক্সবাজারে রাখাইন তরুনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি এলাকায় ওয়ান রাখাইন নামে এক তরুণীর গলায় ফাস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের একজন কর্মী বলে জানাগেছে।

আজ বৃহস্পতিবার সকালে নিজ শয়ন কক্ষ থেকে ওয়ান রাখাইনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে নিজ ঘরের ভেতরে ওয়ান রাখাইনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি রামু থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন