ঢাকা   শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘ইয়া হোসাইন’ ধ্বনিতে শোকের মাতম রাজধানীতে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০২:৩৩ এএম

‘ইয়া হোসাইন’ ধ্বনিতে শোকের মাতম রাজধানীতে

পবিত্র আশুরার প্রথম প্রহরেই রাজধানীতে শোক মিছিল ও মাতম করেছেন শিয়া মুসলিমরা। মূল আনুষ্ঠানিকতা শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ১২টা ১ মিনিটে পুরান পল্টনের ইমামবাড়ার সামনের সড়কে জড়ো হন শত শত নারী-পুরুষ।

শোকাবহ পরিবেশে তারা ‘ইয়া হোসাইন, ইয়া হোসাইন’ ধ্বনি দিতে থাকেন। অনেককে শরীরে ব্লেড দিয়ে আঘাত করে রক্ত ঝরিয়ে মাতম করতে দেখা যায়। তাদের ভাষ্য, এর মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.)-এর প্রতি ভালোবাসা ও শোক প্রকাশ করা হয়।

শিয়া সম্প্রদায়ের সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও তাদের মাতম ও শোকানুষ্ঠান প্রত্যক্ষ করেন।

অংশগ্রহণকারীরা জানান, শুক্রবার সকাল ১০টায় পুরান ঢাকার হোসেনি দালান থেকে মূল তাজিয়া মিছিল শুরু হবে। বিভিন্ন ইমামবাড়া থেকে শোভাযাত্রা নিয়ে অংশগ্রহণকারীরা সেখানে সমবেত হবেন। পরে মিছিলটি ধানমন্ডির জিগাতলা মোড় পর্যন্ত গিয়ে শেষ হবে।

তারা জানান, প্রতি বছরের মতো এবারও মহররমের প্রথম প্রহরে শোক কর্মসূচি পালন করা হচ্ছে।

প্রসঙ্গত, মুসলিম উম্মাহর জন্য শোক, ত্যাগ ও সত্য প্রতিষ্ঠার এক অনন্য স্মারক পবিত্র আশুরা। কারবালার মর্মান্তিক ঘটনার কারণে দিনটি বিশেষ ধর্মীয় গুরুত্ব বহন করে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.), তার পরিবারের সদস্য এবং অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম করতে গিয়ে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন।

সেই হৃদয়বিদারক ঘটনা স্মরণে প্রতি হিজরি সনের ১০ মহররম বিশ্বের মুসলিম সম্প্রদায় শোকাবহ এই দিনটি পালন করে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন